NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

কঠোর অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত ইমরান খানের


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৪, ০৫:২৮ পিএম

কঠোর অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত ইমরান খানের

তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাজনৈতিক উত্তেজনা কমানোর জন্য আগের কঠোর অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

এজন্য তিনি দলের নেতাদের সংসদের ভেতরে ও বাইরে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন। একটি সূত্র পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে এ তথ্য জানিয়েছে।

 

সূত্র অনুযায়ী, দলের নেতারা সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে পারবেন। এমনকি বর্তমান জোট সরকারে যেসব দল রয়েছে তাদের সঙ্গেও সম্পর্ক বাড়াতে কাজ করতে পারবে পিটিআই নেতারা।

 

এর আগে দেশটির সুপ্রিম কোর্টে একটি শুনানিতে অংশ নিতে হাজির হয়েছিলেন ইমরান খান। সেখানে প্রধান বিচারপতির সঙ্গে তার কথা হয়। এরপরই মূলত দলটির প্রতিষ্ঠাতার কাছ থেকে এমন বার্তায় পায় নেতারা।

শুনানিকালে প্রধান বিচারপতি পাকিস্তানের সমস্যা সমাধানে ইমরান খানের সংসদে যাওয়ার বিষয়ে কথা বলেন।

 

একটি ভিডিও লিংকের মাধ্যমে কারগার থেকে সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেন ইমরান খান। গত বছরের আগস্ট থেকে থেকে আদিয়ালা কারাগারে বন্দি সাবেক এই ক্রিকেট তারকা।