NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

এবারও বরাদ্দ কমেছে গৃহায়ণ ও গণপূর্তে


খবর   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৪, ০৭:১৯ পিএম

এবারও বরাদ্দ কমেছে গৃহায়ণ ও গণপূর্তে

জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ছয় হাজার ৯২৯ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটে যার পরিমাণ ছিল সাত হাজার ২৫ কোটি টাকা। গত বছরের তুলনায় নতুন অর্থবছরের বাজেটে ৯৬ কোটি টাকা কম বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

 

মন্ত্রী বলেন, ‘মুজিববর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।’ মাননীয় প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত আশ্রয়ণ ও গুচ্ছগ্রাম প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মোট পাঁচ লাখ ৭৮ হাজার ৩১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।’

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

রাজধানী ঢাকার অবকাঠামোগত মানোন্নয়নের উদ্দেশ্যে ২০২২-৩৫ মেয়াদে ডিটেইলড এরিয়ে প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে কাজ চলছে। এ ছাড়াও চট্টগ্রাম, খুলনা, কক্সবাজারের ডিটেইলড এরিয়া প্ল্যানসহ মহাপরিকল্পনা প্রণয়েনর কাজও চলমান।’ 

 

মন্ত্রী আরো বলেন, ‘ঢাকা শহরের বেসরকারি ভবনসমূহের ভূমিকম্প ঝুঁকি নিরূপণ এবং রংপুর ও সিলেট সিটি করপোরেশন এলাকায় সংবেদনশীলতার ডাটাবেইস প্রস্তুতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’