NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

রাখাইনে জান্তা বাহিনীর অভিযানে নিহত ৫০


খবর   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৪, ০৪:১৩ পিএম

রাখাইনে জান্তা বাহিনীর অভিযানে নিহত ৫০

মিয়ানমারের রাখাইন প্রদেশের একটি গ্রামে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৫০ জন নিহত হয়েছে। গত সপ্তাহে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও জান্তাবিরোধী গোষ্ঠীরা।

এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, ‘ওই গ্রামে আড়াই দিন নৃশংসতা চালায় সেনাবাহিনী। গ্রামের বাসিন্দাদের চোখ বেঁধে নির্যাতন করা হয়।

কারো গায়ে জ্বলন্ত পেট্রল ঢেলে দেওয়া হয়, আবার কাউকে জোর করে মূত্র পান করানো হয়।’

 

সেনা সদস্যরা আরাকান আর্মির (এএ) সমর্থকদের সন্ধানে গ্রামটিতে অভিযান চালায়। কারণ সশস্ত্র গোষ্ঠীটি জান্তাবিরোধী লড়াইয়ে অন্যতম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। মিয়ানমারের ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধিত্বকারী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) জানিয়েছে, ১৫ থেকে ৭০ বছর বয়সী ৫১ জনকে নৃশংস নির্যাতনের পর হত্যা করা হয়।

 

আরাকান আর্মি বলছে, নিহতের সংখ্যা ৭০-এর বেশি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার। ওই গ্রামের এক নারী বলেন, ‘আরাকান আর্মির লোকজন গ্রামে এসেছিল কি না, গ্রামের পুরুষদের তা জিজ্ঞেস করেছিল সেনাবাহিনী। তাঁরা যে উত্তরই দিক না কেন, তাঁদের মারধর করা হচ্ছিল।