NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

বরুণ ধাওয়ানের ঘরে নতুন অতিথি


খবর   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৪, ০৫:৫৬ পিএম

বরুণ ধাওয়ানের ঘরে নতুন অতিথি

আনন্দের জোয়ার বইছে বলিউড তারকা বরুণ ধাওয়ানের ঘরে। বিয়ের তিন বছর পর তিনি বাবা হয়েছেন। সোমবার (৩ জুন) সন্ধ্যায় কন্যাসন্তানের জন্ম দিলেন বরুনের স্ত্রী নাতাশা দালাল। মা, সদ্যোজাত কন্যা দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

এ বছরের ফেব্রুয়ারিতে বরুণ-নাতাশা জানিয়েছিলেন যে তাদের সংসারে নতুন অতিথি আসতে যাচ্ছে। স্ত্রীকে জড়িয়ে অনাগত গর্ভস্থ সন্তানকে আদরে ভরিয়ে দিচ্ছেন বরুণ- এমন ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন বরুণ। এ ছবি প্রকাশের পরপরই তাদের শুভেচ্ছায় ভাসান ভক্ত-অনুরাগীরা।

 

সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের প্রথম সারির হাসপাতালে ধাওয়ান পরিবার নাতাশাকে নিয়ে যেতেই সেখানে ভিড় করেন ফটো সাংবাদিকরা। এরপর থেকে নতুন বরুণের ঘরে নতুন অতিথি আসার খবর ছড়িয়ে পড়ে।

নাতাশাকে হাসপাতালে নিয়ে আসার বেশ কিছুক্ষণ অপেক্ষার পর হাসিমুখে হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন ডেভিড ধওয়ান। তার সঙ্গে পরিবারের বাকিরাও। তখনই গাড়ি ঘিরে ধরে সদ্যোজাত সম্পর্কে প্রশ্ন করলে পরিচালক-প্রযোজক জানান, কন্যাসন্তান এসেছে তাদের পরিবারে। তিনি খুব খুশি। অবশ্য এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বরুণ-নাতাশা কেউই এ সুখবর জানিয়ে কোনো পোস্ট দেননি।

 

বরুণ ধাওয়ান ২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, শুরুতে বরুণের সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি ছিলেন না নাতাশা। বেশ কয়েকবার প্রেম নিবেদন করেছিলেন বরুণ।

 

অনেক কাঠখড় পুড়িয়ে নাকি নাতাশাকে বরুণের রাজি করাতে হয়েছে। তিন বছর আগে আরবসাগরের উপকূলবর্তী অলিবাগে, সাসওয়ান হ্রদের লাগোয়া পাম গাছে ঘেরা এক রিসর্টে তারা বিয়ে করেন।