NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

‘গাজায় যুদ্ধনীতি লঙ্ঘন করেছে ইসরায়েল’


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৪, ১০:৩৭ পিএম

‘গাজায় যুদ্ধনীতি লঙ্ঘন করেছে ইসরায়েল’

অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপকভাবে যুদ্ধনীতি লঙ্ঘন করেছে ইসরায়েল। মঙ্গলবার (৪ জুন) ইসরায়েলের যুদ্ধনীতি লঙ্ঘনের বিষয়ে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, গাজায় যুদ্ধের নিয়ম লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা।

মার্কিন-প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে মালয়েশিয়ায় এক বক্তৃতায় তিনি বলেন, গাজার পরিস্থিতি ‘খুবই খারাপ’

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৬ হাজার ৫৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮২ হাজার ৯৫৯ জন।  

মন্ত্রণালয় আরও জানিয়েছে,  গত ২৪ ঘণ্টায় সাতটি ‘গণহত্যা’ চালিয়ে ৭১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় আহত হয়েছেন ১৮২ জন।

 

মন্ত্রণালয় জানিয়েছে, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার করা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ ভেদ করে সেখানে পৌঁছাতে পারছেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

গাজায় প্রায় আট মাস ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের হামলার প্রভাবে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে।

 

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) আদালতে ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ রয়েছে। তেল আবিবকে রাফাহ অঞ্চলে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে আইসিজে।

এই এলাকায় ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি  আশ্রয় নিয়েছেন।