NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

বিশাল রানে হেরে যে আশার বাণী শোনালেন উগান্ডার অধিনায়ক


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৪, ১০:২৬ পিএম

বিশাল রানে হেরে যে আশার বাণী শোনালেন উগান্ডার অধিনায়ক

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে আফনানদের কাছে ধরাশায়ী হয়েছে উগান্ডা। ব্যাটে বলে আফগানদের কাছে পাত্তাই পায়নি ব্রায়ন মাসাবার দল। হারার পর ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উগান্ডার অধিনায়ক শোনালেন আশার বাণী। ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন

উগান্ডা অধিনায়ক বলেন, "বিশ্বকাপের মঞ্চে আমাদের জাতীয় সংগীত শোনা, জাতীয় পতাকাকে উড়তে দেখাটা আমার কাছে বিশেষ এক মুহূর্ত।

এটি আমি আজীবন মনে রাখব।"

 

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন "তারা (আফগানিস্তান) শুরুটা দুর্দান্ত করেছিল। আমি মনে করি, শেষ দিকে বল হাতে আমরা কামব্যাক করেছি। ভালো খেলার জন্য তাদেরকে কৃতিত্ব দিতেই হবে।

বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইপআপ তাদের, ভালো পেসারের পাশাপাশি রয়েছে মানসম্পন্ন স্পিনার। আমরা পাপুয়া নিউগিনির বিপক্ষে ঘুরে দাঁড়াবো।"

 

উল্লেখ্য, প্রথমবার বিশ্বকাপের মঞ্চে এসে আফগানিস্তানের কাছে ১২৫ রানে হেরে গেছে।