NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

জয় দিয়ে বিশ্বকাপ শুরু প্রোটিয়াদের


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৪, ০৩:৩৬ পিএম

জয়  দিয়ে  বিশ্বকাপ শুরু প্রোটিয়াদের

শ্রীলঙ্কাকে ৭৭ রানে অলআউট করেই জয়ের রাস্তাটা করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে যদিও বাকি কাজটা খুব সহজ হয়নি। জয় পেতে ১৭ তম ওভার পর্যন্ত খেলতে হয়েছে, উইকেট হারাতে হয়েছে ৪ টি। শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিয়ে বিশ্বকাপ শুরু প্রোটিয়াদের।

 

 

টস জিতে ব্যাটিংই নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু দারুণ বোলিংয়ে তাঁর সিদ্ধান্ত ভুল প্রমাণ করেছেন প্রোটিয়া বোলাররা। বিশেষ করে এনরিক নোর্কিয়া ও কেশব মহারাজ ব্যাটারদের কোন সুযোগ না দিয়ে একে পর এক উইকেট তুলে নিয়েছেন। মাত্র ৭ রানে ৪ উইকেট নোর্কিয়ার।

দুটি করে উইকেট মহারাজ ও কাগিসো রাবাদার। ১৯.১ ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৯ রান কুশল মেন্ডিসের।

 

অল্প রান তাড়া করতে নেমেও সতর্ক ব্যাকটিং করতে হয় প্রোটিয়াদের।

নিয়মিত বিরতিতে যে উইকেট তুলে নিচ্ছিলেন লংকান বোলাররা। তবে ৭৭ লড়াইয়ের মত পুঁজি নয় বলেই শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় ওয়ানিন্দু হাসারাঙ্গাদের। রিজা হ্যান্ড্রিকসকে ৪ রানে ফেরান নুয়ান থুসারা। ১২ রানে এইডেন মারক্রামকে তুলে নেন দাসুন শানাকা। এরপর হাসারাঙ্গা কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবসকে ফেরালেও হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলার মিলে খেলা শেষ করেন।

 

ডি কক ২০ ও অপরাজিত ১৯ রান করেন ক্লাসেন। ক্রিকইনফো