NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

এমপি আনার হত্যা: এবার নেপাল যাচ্ছেন ডিবিপ্রধান হারুন


খবর   প্রকাশিত:  ০২ জুন, ২০২৪, ১০:০৪ এএম

এমপি আনার হত্যা: এবার নেপাল যাচ্ছেন ডিবিপ্রধান হারুন

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার (১ জুন) সকালে একটি ফ্লাইটে তিনি নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন বলে ডিবি সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ মে) মধ্যরাতে ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা তথ্য জানান।

তবে ডিবিপ্রধানের সঙ্গে অন্য কোনো সদস্য যাচ্ছেন কি না এবং তিনি কবে ফিরবেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ওই কর্মকর্তা।

বিজ্ঞাপন

এমপি আনার খুনের তদন্ত কাজ শেষ করে গত ৩০ মে দুপুরে কলকাতা থেকে দেশে ফেরেন ডিবির প্রতিনিধিদল।

 

কলকাতায় এমপি আনার খুন হলেও ঢাকার পুলিশের তৎপরতা এবং তদন্তে দ্রুত সাফল্য পাওয়ায় ঢাকার গোয়েন্দা দল নিয়ে এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমে ইতিবাচক আলোচনা চলছে।

 

গত ১৩ মে আনারকে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্লাটে খুন করা হয়। তার দেহ টুকরা টুকরা করে গুম করা হয়।

এতে কলকাতা পুলিশ দেহাংশের হদিস করতে পারছিল না। অবশ্য কলকাতায় হত্যা মিশন বাস্তবায়ন করে প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়াসহ কয়েকজন দেশে ফিরে আসে। তাদের দ্রুত গ্রেফতার করে ডিবি।

 

এরপরই হত্যারহস্য উদঘাটন হয়। গুম করা লাশের অংশ লুকানোরও তথ্য পান ডিবি কর্মকর্তারা। এরপরই কলকাতায় ছুটে যান হারুনসহ তিন গোয়েন্দা কর্মকর্তা।