NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

বাংলাদেশে মুক্তি পেল বলিউডের ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৪, ০৭:১২ এএম

বাংলাদেশে মুক্তি পেল বলিউডের ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’

ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত বলিউড সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। দেশের ২৬টি প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।

সিনেমাটি নিয়ে ভারতের সঙ্গে এদেশের দর্শকেরা বেশ উত্তেজিত ছিল। এ সিনেমায় কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে জাহ্নবী বলেন, ‘সিনেমার বেশিরভাগ রোমান্টিক শুট করার সময় আমি আর রাজ ক্লান্ত থাকতাম। যেমন আমার মনে আছে, আমাদের প্রথম রোমান্টিক দৃশ্য শুটের কথা। তার আগে আমরা প্রায় ২০ ঘণ্টা কাজ করেছিলাম। তারপর যখন এ দৃশ্যটির শুটিং শুরু হলো তখন আমরা প্রচণ্ড ক্লান্ত, আমাদের শরীরে আর কিছু নেই, একেবারে মড়মড় অবস্থা’।

 

তিনি আরও বলেন, ‘তার ওপর আবার আমাদের পেটও খারাপ, শরীরও আর দিচ্ছে না। তারমধ্যে ক্যামেরার সামনে ভাবটা দেখাতে হচ্ছে যেন আমরা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছি। প্রথমবার একে অপরকে চুমু খেতে যাচ্ছি। কিন্তু আমরা আসলে ভিতরে ভিতরে তখন শেষ হয়ে যাচ্ছিলাম।’

 

মিস্টার অ্যান্ড মিসেস মাহি পরিচালনা করেছেন স্মরণ শর্মা। প্রযোজনায় করণ জোহর। গল্পে রাজকুমারকে দেখা যাবে এক ব্যর্থ ক্রিকেটারের ভূমিকায়। তার চরিত্রের নাম মাহেন্দ্র।

নিজে খেলোয়াড় হতে না পারলেও ক্রিকেটের খুব ভক্ত সে। আর জাহ্নবীর চরিত্রের নাম মাহিমা, পেশায় চিকিৎসক। পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দুজনের নামের আদ্যাক্ষর এক হওয়ায় মিস্টার অ্যান্ড মিসেস মাহি নামে পরিচিতি পায় তারা। ধীরে ধীরে তারা বুঝতে পারে, ক্রিকেট দুজনেরই পছন্দের। মাহিমা পেশায় চিকিৎসক হলেও ব্যাটিংয়ে পারদর্শী। স্ত্রীকে ক্রিকেটার বানানোর জন্য উঠেপড়ে নামে মাহেন্দ্র।

 

গত বছর থেকে বাংলাদেশের হলে চলছে বলিউডের সিনেমা। শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে শুরু, এরপর একে একে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘ডানকি’ ও ‘ক্রু’। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।