NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

নাসাউ স্টেডিয়ামের পিচের প্রশংসা শান্তর মুখে


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ১১:১৪ পিএম

নাসাউ স্টেডিয়ামের পিচের প্রশংসা শান্তর মুখে

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ খেলেছিল গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে। আবার তাদের বিপক্ষে এই স্টেডিয়ামেই বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে গত ২৮ মে'র সেই ম্যাচটি বাতিল হয়ে গেছে।

আগামীকাল শনিবার বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুমি ম্যাচে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি হবে নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে। সে হিসেবে যুক্তরাষ্ট্রের কন্ডিশন বুঝতে দ্বিতীয় স্টেডিয়ামের দেখা পাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা।

 

নাসাউ স্টেডিয়ামটি গেল জানুয়ারিতেও ছিল দর্শনীয় একটি বাগান। ৫ মাসের মধ্যে একে ক্রিকেট মাঠে রূপ দিয়েছে আইসিসি। ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠে আজ অনুশীলনও করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। পুরো মাঠ পরিদর্শন করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মাঠের সবকিছু শান্তর বেশ ভালোই লেগেছে। এত কম সময়ের মধ্যে বিশ্বকাপ খেলার উপযুক্ত একটি স্টেডিয়াম যে তৈরি করা যায়, সেটি শান্তর কাছে দারুণ লেগেছে। এছাড়া গ্যালারির সৌন্দর্যের প্রশংসাও করেন বাংলাদেশ অধিনায়ক।

 

শান্ত বলেন, ‘এটা অবিশ্বাস্য, আমার মনে হচ্ছে পুরোটাই পাগলাটে ব্যাপার। ইন্টারনেটে আমরা দেখেছিলাম, এখানে কিছুই ছিল না (কয়েক মাস আগে)। এখন এটাকে উপযুক্ত ক্রিকেট স্টেডিয়ামই মনে হচ্ছে। দারুণ লাগছে।

 

তিনি আরও বলেন, বিশেষ করে পূর্বপাশের গ্র্যান্ডস্ট্যান্ড এমন হবে আশা করিনি। মাঠও অনেক ভালো মনে হচ্ছে, সবমিলিয়ে এটি সত্যিকারের ক্রিকেট স্টেডিয়াম হয়ে উঠেছে। সত্যি বলতে, আমি এমন কোনো কিছুই আশা করিনি। আমরা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছিলাম, সেটি কেমন দেখাচ্ছে। এখানে আমরা খেলতে যাবো, বিষয়টি রোমাঞ্চকর মনে হচ্ছিল। ’