NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

বসুন্ধরার আবেদন নাকচ ফেডারেশনের


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১৬ এএম

>
বসুন্ধরার আবেদন নাকচ ফেডারেশনের

এক ম্যাচ আগে থাকতে লিগের ট্রফি দেওয়ার জন্য বাফুফের কাছে আবদার করেছিল বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের আবেদনে বাফুফে সায় দেয়নি। নীতি অনুসরণ করে লিগের শেষ ম্যাচেই ট্রফি প্রদান করবে দেশের ফুটবলে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আজ রবিবার (২৪ জুলাই) বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কিংসের আবেদন ও ট্রফি প্রদান সম্পর্কে বলেন, ‘কিংসের আবেদন পাওয়ার পর বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। বাফুফে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বিগত সময়ের মতো এবারও শেষ ম্যাচেই চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি হস্তান্তর করা হবে। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীকে সেভাবে অবহিত করা হয়েছে।’

 

আবাহনী ম্যাচে ট্রফি না পেলে বসুন্ধরা কিংস তা গ্রহণ করবে না বলে চিঠিতে উল্লেখ করেছিল। তবুও বাফুফে তাদের অবস্থানে অনড়। এই পরিস্থিতিতে কিংসের মাঠেই ট্রফি নেওয়ার আরেকটি উপলক্ষ্য তৈরি করছে শেখ জামাল। বসুন্ধরা কিংসের শেষ ম্যাচ শেখ জামালের বিপক্ষে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে। ওই ম্যাচের স্বাগতিক জামাল ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছে তারা এই ম্যাচটি নিজেদের হোমে না খেলে বসুন্ধরায় খেলতে চায়। এই বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘শেষ রাউন্ডের ফিকশ্চার নিয়ে আমরা কাজ করছি। সেই সময় জামালের আবেদন নিয়ে আলোচনা হবে।’ সাধারণত হোম ভেন্যুতে খেলা আয়োজনে সমস্যা হলে তখন নিরপেক্ষ ভেন্যুতে খেলা হয়। এক্ষেত্রে জামাল উল্টো প্রতিপক্ষের ভেন্যুতে খেলতে চাইছে। 

আগামীকাল সোমবার (২৫ জুলাই) শুরু হচ্ছে লিগের ২১তম রাউন্ড। চ্যাম্পিয়ন ও রানার্স আপ নিষ্পত্তি হলেও কোন দুই দল রেলিগেশনে যাবে সেটি এখনো অনিশ্চিত। এই রাউন্ডে স্বাধীনতা হারলে তাদের রেলিগেশন নিশ্চিত হবে। আরেকটি দল কোনটি সেটার জন্য অপেক্ষা করতে হতে পারে শেষ রাউন্ডের জন্য। এজন্য বাফুফে শেষ রাউন্ডের সূচি প্রকাশে সময় নিচ্ছে, ‘শেষ রাউন্ডে অনেক হিসাব নিকাশ থাকে। কোন দল যাতে বাড়তি সুবিধা বা বঞ্চিত না হয় এজন্য আমরা একই সময়ে শেষ রাউন্ডের খেলা দেয়ার পরিকল্পনা করছি। এতে একই দিন কয়েকটি ম্যাচ হতে পারে। এজন্য শেষ রাউন্ডের ফিকশ্চার দিতে কিছুটা সময় লাগছে।’