NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

আজ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ০৮:৫৭ এএম

আজ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বৃহস্পতিবার পটুয়াখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী আজ সকাল ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে রওনা হবেন।

তিনি হেলিকপ্টারযোগে মঠবাড়িয়া, পাথরঘাটার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে কলাপাড়ায় অবতরণ করবেন। দুপুর সাড়ে ১২টা থেকে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ত্রাণ বিতরণ করবেন। আরো একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে বিকেল ৩টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

 

এ উপলক্ষে কলাপাড়ায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা।

খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ।