NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

এমপি আনারের দেহাংশ শনাক্তে কলকাতায় ডাক পেলেন পরিবার


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ০৮:৫৭ এএম

এমপি আনারের দেহাংশ শনাক্তে কলকাতায় ডাক পেলেন পরিবার

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশ শনাক্ত করতে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ভাই আবেদ আলীকে কলকাতায় ডাকা হয়েছে। বুধবার (২৯ মে) রাত ১১টার দিকে সংসদ সদস্য আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রউফ বলেন, গত মঙ্গলবার কলকাতার নিউটাউনের সঞ্জীভা গার্ডেনের সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে এমপি মহোদয়ের দেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে। এই খণ্ডিতাংশ এমপি মহোদয়ের দেহাংশ কিনা তা নিশ্চিত করতে তার মেয়ে ডরিন ও ভাই আবেদ আলীকে কলকাতায় ডেকেছেন ডিবি পুলিশের প্রধান হারুন অর রশিদ।

 

তিনি আরো বলেন, এমপির বড় ভাইয়ের ভিসা প্রস্তুত থাকলেও আমার ও এমপিকন্যা ডরিনের ভিসা ২৯ তারিখেও হাতে না পাওয়ায় ভারতে যাওয়া সম্ভব হয়নি। দ্রুতই ভিসা হাতে পেলে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। উঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে।

পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম।

 

গত ২২ মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন। সবশেষ গত মঙ্গলবার বিকেলে ওই ভবনের সেপটিক ট্যাংক থেকে এমপি আনারের দেহের খণ্ডিতাংশ উদ্ধার করে পুলিশ।