NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

ভারতে সর্বকালের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি ছুঁলো দিল্লিতে


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৪, ০১:১৮ এএম

ভারতে সর্বকালের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি ছুঁলো দিল্লিতে

ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো দিল্লির তাপমাত্রা। বুধবার (২৯ মে) দুপুরে ভারতীয় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা দিল্লির তো বটেই, গোটা ভারতের ইতিহাসেই সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা। ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি, দ্য ইকোনমিক টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়েছে, চরম তাপপ্রবাহের কবলে পড়েছে উত্তর ও মধ্য ভারতের বড় অংশ। গত মঙ্গলবারই এসব এলাকার অনেক জায়গায় তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল।

 

কিন্তু বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে দিল্লির মুঙ্গেশপুরে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার অতীত রেকর্ড ভেঙে দিয়েছে।

২০১৬ সালে রাজস্থানের ফলোদিতে ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গত আট বছর ধরে ভারতের ইতিহাসে এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। তার আগে, ১৯৫৬ সালে রাজস্থানের আলওয়ারে রেকর্ড হয়েছিল ভারতের সর্বোচ্চ ৫০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

 

কিন্তু চলতি মৌসুমেই ভারতের অনেক জায়গায় তাপমাত্রার পারদ ৫১ ডিগ্রির কাছাকাছি উঠেছে।

দিল্লিতে এত গরম কেন?
ক্রমবর্ধমান তাপমাত্রার কারণ ব্যাখ্যা করে আইএমডির আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেছেন, রাজস্থান থেকে আসা গরম বাতাস প্রথমেই দিল্লির উপকণ্ঠে আঘাত করে।

 

বার্তা সংস্থা পিটিআই’কে তিনি বলেন, দিল্লির কিছু অংশ এই গরম বাতাসের আগাম আগমনের জন্য সংবেদনশীল। এটি চলমান বিরূপ আবহাওয়াকে আরও খারাপ করে দিচ্ছে। এই গরম বাতাসের প্রথম ধাক্কার মুখোমুখি হচ্ছে মুঙ্গেশপুর, নরেলা, নাজাফগড়ের মতো অঞ্চলগুলো।