NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৪, ০৬:৩৭ পিএম

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ

সিরিজ নিশ্চিত আগেই হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচটা তাই জয়ের ধারায় থাকার চ্যালেঞ্জ ছিল ক্যারিবীয়দের কাছে। সেটাও পেরেছে। তৃতীয় ম্যাচটি ৮ উইকেটে জিতে নিয়ে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল ব্রেন্ডন কিংয়ের দল।

 

 

জ্যামাইকায় প্রথমে ব্যাট করে ১৬৩ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। টপ অর্ডারের কেউই সুবিধা করতে পারেনি। ৫০ রান তুলতেই হারিয়ে ফেলে ৪ উইকেট। ভারপ্রাপ্ত অধিনায়ক ফন ডার ডুসেন চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন।

তাঁর ব্যাট থেকে আসে ৩১ বলে ৫১ রান। এছাড়া মাল্ডার করেন ২৮ বলে ৩৬ রান। ক্যারিবীয়দের হয়ে ওবেদ ম্যাকয় নেন ৩ উইকেট। শামার জোসেফ ও গুডাকেশ মোটির শিকার দুই উইকেট।

 

রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। কিং ও জনসন চার্লসের তাণ্ডবে পাওয়ার প্লের ৬ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮৩ রান। এ দুজনে যোগ করেন ৯২ রান। ৯ চার ও ৫ ছক্কায় ২৬ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন চার্লস। ২৮ বলে ৪৪ করেন কিং।

এরপর বাকি কাজটুকু সারেন অপরাজিত ৩৬ রান করা কাইল মেয়ার্স।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রোটিয়াদের বিপক্ষে এমন নৈপুণ্য নিশ্চিত ভালো করার রসদ জোগাবে। যদিও এই সিরিজে ক্যারিবীয়দের বিশ্বকাপ দলে থাকা সাত ক্রিকেটার ছিলেন না।