NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

উপকূলীয় জেলায় ভাটা শুরু, জলোচ্ছ্বাসের ঝুঁকি কমার সম্ভাবনা


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৪, ১২:০৮ এএম

উপকূলীয় জেলায় ভাটা শুরু, জলোচ্ছ্বাসের ঝুঁকি কমার সম্ভাবনা

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়টি আজ রবিবার (২৬ মে) রাত ১০টার মধ্যে বাংলাদেশের পটুখালী উপজেলার খেপুপাড়া দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় রিমালের আতঙ্কের মধ্যে উপকূলবাসীকে কিছুটা স্বস্তি দিচ্ছে সাগরে শুরু হওয়া ভাটা। সন্ধ্যা ৬টার পর ভাটা শুরু হয়েছে সাতক্ষীরা জেলায়।

এটি চলবে রাত প্রায় ১১টা পর্যন্ত। অন্যদিকে বাগেরহাটে দুপুর ৩টার দিকে ভাটা শুরু হয়েছে। এটি চলবে রাত ১০টা পর্যন্ত। কালের কণ্ঠ’র সাতক্ষীরা ও বাগেরহাট প্রতিনিধি এসব তথ্য জানান।
তবে শুরু হওয়া ভাটায় তুলনামূলক কম পানি কমছে বলে জানান তারা।

 

বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়ের সময় ভাটার তীব্রতা থাকলে জলোচ্ছ্বাসের ঝুঁকি কমাতে সহায়তা করে।

আজ রবিবার (২৬ মে) দুপুরে বিশেষ এক বিজ্ঞপ্তিতে নদীবন্দর, সমুদ্রবন্দর ও উপকূলীয় ১৬ জেলায় বিপৎসংকেত জারি করে আবহাওয়া অফিস।