NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

মেসিকে না খেলিয়ে মিয়ামি কোচ বললেন ‘দুঃখিত’


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৪, ১২:০১ এএম

মেসিকে না খেলিয়ে মিয়ামি কোচ বললেন ‘দুঃখিত’

লিওনেল মেসি খেলতে আসছেন জেনে ভীষণ প্রফুল্ল মনে অপেক্ষা করছিলেন কানাডার ফুটবলভক্তরা। প্রিয় তারকার খেলা সরাসরি দেখতে মুখিয়ে ছিলেন তারা। যে কারণে ইন্টার মিয়ামি ও কানাডার ক্লাব ভ্যাঙ্কুভারের মধ্যকার ম্যাচের টিকিটও বিক্রি হয়েছে অনেক।

মেসিকে দেখতে কানাডার বিসি প্যালেস স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ। কিন্তু যখন জানা গেল, দলের সঙ্গে আসেননি মেসি তখন আনন্দ রূপ নিলো ভীষণ হতাশায়। যার খেলা দেখার জন্য আয়োজন, তিনিই কিনা আসেননি। মেসিকে না দেখে বিরক্ত হয়ে ভ্ক্তরা বলতে থাকেন, ‘মেসি কোথায়?’

 

শুধু মেসি একাই নন, লুইস সুয়ারেজ ও সার্জিও বুস্কেটসকেও কানাডায় নেননি মিয়ামি কোচ টাটা মার্টিনো। ফ্লোরিডাতেই রেখে গিয়েছিলেন তাদের। ভ্রমণকান্তি থেকে বাঁচাতে এই তিন বড় তারকারকে বিশ্রাম দিয়েছিলেন তিনি।

ভ্যাঙ্কুভারের বিপক্ষে ম্যাচ শেষে কথা বলেছেন মার্টিনো। সেখানে তিনি মেসিভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

 

মার্টিনো বলেন, ‘অবশ্যই এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের কেউ কেউ অনুপস্থিতি ছিল। জনগণের প্রত্যাশা ছিল। আমি সত্যিই মনে করি না, এর জন্য আমাকে ক্ষমা চাইতে হবে। তবে কিছু কারণে আমরা আমাদের তারকাদের সঙ্গে ভ্রমণ করাতে না পারার জন্য খুব দুঃখিত। একটি প্রশ্ন আছে, আমরা আমাদের দুর্দান্ত খেলোয়াড় লিও (লিওনেল মেসি), লুইস (লুইস সুয়ারেজ), বুসি (সার্জিও বুস্কেটস), দিয়েগো গোমেজ ছাড়া এসেছি এবং তবুুও আমরা খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি।’

 

গতকাল শনিবার রাতে ভ্যাঙ্কুভারের বিপক্ষে মেসি না খেললেও দারুণ জয় পেয়েছে মিয়ামি। এই ম্যাচে কানাডার ক্লাবকে ২-১ ব্যবধানে হারিয়েছে মেজর সকার লিগের ক্লাব মিয়ামি।