NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

আইপিএলের ফাইনাল আজ কলকাতার নাকি হায়দরাবাদ !


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৪, ০৮:৪৮ পিএম

আইপিএলের ফাইনাল আজ কলকাতার  নাকি হায়দরাবাদ !

দেখতে দেখতে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আইপিএলের ১৭তম আসরের বহুল প্রতীক্ষিত লড়াইটি মাঠে গড়াচ্ছে আজ (২৬ মে)। ১০ দলের এ আসরে রাউন্ড রবিন লিগ ও প্লে-অফের লড়াই শেষে এখন শিরোপার সামনে শুধু দুই দল-কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দরাবাদ।

আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে শ্রেয়াস আয়ারের কলকাতা ও প্যাট কামিন্সের হায়দরবাদ।

 

হায়দরাবাদ এর আগে মাত্র একবারই শিরোপা জিতেছে। ২০১৬ সালের সে আসরে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরম্যান্স এখনো মনে রেখেছে ক্রিকেট বিশ্ব। সেবার আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে সেরা উদীয়মানের পুরস্কার জেতেন মোস্তাফিজ। সেই দলটি এরপর আর শিরোপার দেখা পায়নি। অবশেষে দ্বিতীয় শিরোপার সামনে হায়দরাবাদ।

অন্যদিকে কলকাতা নামবে তৃতীয় শিরোপার খোঁজে। এর আগে ২০১২ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। তাদের সাফল্যের পেছনেও বড় অবদান আরেক বাংলাদেশির। তিনি সাকিব আল হাসান।

 

এবারই প্রথমবার দুই বাংলাদেশির কমপক্ষে একজনকে ছাড়া ফাইনাল খেলতে নামছে কলকাতা আর হায়দরাবাদ।

কলকাতা ও হায়দরাবাদ মোট পাঁচবার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে পেরেছে তিনবার। তারা আবার নিজেদের সর্বশেষ ফাইনালেই হেরেছে। দুটি দলই ফাইনালে হেরেছিল চেন্নাই সুপার কিংসের কাছে, হায়দরাবাদ ২০১৮ ও কলকাতা ২০২১ সালে। এবার অবশ্য চেন্নাই প্লে-অফেই উঠতে পারেনি।

 

তবে এবারের ফাইনালে টুর্নামেন্টের সেরা দুটো দলই উঠেছে। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ছিল কলকাতা ও হায়দরাবাদই। বোঝাই যাচ্ছে, ফাইনালে জম্পেশ এক লড়াইও অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য। দেখা যাক, সে লড়াইয়ে কে হাসে শেষ হাসি!