NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

ম্যানসিটিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানইউ


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৪, ০৫:৫৪ পিএম

ম্যানসিটিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানইউ

দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াই। ধারে ভারে, ফর্ম বিবেচনায় এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটিই। এমনকি ম্যাচ শুরুর আগেই আলোচনা ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কাপের ফাইনাল হারুক বা জিতুক, কোচ এরিক টেন হাগের চাকরি থাকছে না।

মাঠ ও মাঠের বাইরের এমন সব চাপ মাথায় নিয়েও ঠিকই জেগে উঠলো ম্যানইউ। ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানসিটিকে ২-১ গোলে হারিয়ে তারা জিতে নিলো এফএ কাপের শিরোপা।

 

ওয়েম্বলি স্টেডিয়ামে উজ্জীবিত পারফরম্যান্স দেখিয়েই চ্যাম্পিয়ন হয়েছে ম্যানইউ। এদিন শুরু থেকেই ম্যানসিটিকে চাপে ফেলে দেন মার্কাস র‍্যাশফোর্ডরা। ৩০ মিনিটে প্রথম গোল করেন আলেজান্দ্রো গার্নাচো। ৯ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান কোবি মাইনু।

শেষদিকে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ম্যানসিটি। ৮৭ মিনিটে ব্যবধান কমান জেরেমি ডকু। তবে তাতে কোনও লাভ হয়নি।

 

পরপর ৪ মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া ম্যানসিটি এদিন ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে শিরোপা জিতে নিলো ম্যানইউ।

অথচ চলতি মৌসুমে কোনও ট্রফি পাওয়ারই আশা ছিল না ম্যানইউয়ের। এফএ কাপ ফাইনালে ম্যানসিটিই জয় পাবে বলে সবাই ধরে নিয়েছিলেন। কিন্তু এদিন ম্যানসিটিকে টেক্কা দিল ম্যানইউ। দীর্ঘদিন পর ম্যানচেস্টার শহরের রং হয়ে উঠলো লাল। এই নিয়ে ১৩ বার এফএ কাপ জিতলো ম্যানইউ।

 

অন্যদিকে গত মৌসুমে ট্রেবল জিতেছিল ম্যানসিটি। তবে এবারের মৌসুমে সেই পারফরম্যান্স দেখাতে পারলো না পেপ গার্দিওলার দল। এদিন এফএ কাপ চ্যাম্পিয়ন হতে পারলে প্রথম দল হিসেবে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে পরপর দুই মৌসুমে ডাবল জেতার নজির গড়তো ম্যানসিটি। সেটাও হলো না।