NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

উত্তর কোরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন পুতিন


খবর   প্রকাশিত:  ২৫ মে, ২০২৪, ১১:০৮ এএম

উত্তর কোরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরের প্রস্ততি নিচ্ছেন। শুক্রবার (২৪ মে) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তসংস্থা আআইএ নভোস্তিকে এই তথ্য জানায় ক্রেমলিন।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, অনেক আগেই উত্তর কোরিয়ায় রাষ্টীয় সফরের আমন্ত্রণ পেয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। সফরের প্রস্তুতি চলছে। আমরা যথাসময়ে সফরের তারিখ ঘোষণা করবো।

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়া পর থেকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ট করার চেষ্টা করতে থাকেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। গত বছরের সেপ্টেম্বরে পুতিনের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়া সফর করেছিলেন কিম। উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতার জন্য সেটি ছিল একটি বিরল বিদেশ ভ্রমণ।

 

ওই সফরেই মূলত পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানান কিম জং উন। এমন আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদও জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। চলতি বছরের শুরুর দিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, পুতিন শিগগির পিইয়ংইয়ং সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে কখন এই সফর হবে তা এখনো নির্ধারণ হয়নি।

 

সর্বশেষ ২০০০ সালে কিম জং উনের বাবা কিম জং ইলের সঙ্গে দেখা করতে সর্বশেষ উত্তর কোরিয়া সফর করেছিলেন ‍পুতিন। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া অন্য কোনো দেশে রাষ্ট্রীয় সফরে যাননি পুতিন।

 

এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের দাবি, খাদ্য সরবরাহের বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়াকে যুদ্ধে ব্যবহারের জন্য লাখ লাখ আর্টিলারি শেল সরবরাহ করেছে। তাছাড়া ইউক্রেনে হামরা চালাতে রাশিয়া উত্তর কোরিয়ার সরবরাহকৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলেও দাবি করেছে ওয়াশিংটন ও কিয়েভ।