NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

এমপি আনার হত্যা : ডিবি কার্যালয়ে কলকাতা পুলিশের তদন্ত টিম


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৪, ০২:১২ পিএম

এমপি আনার হত্যা : ডিবি কার্যালয়ে কলকাতা পুলিশের তদন্ত টিম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্ত করতে ঢাকায় এসেছে কলকাতা পুলিশের চার সদস্যের একটি বিশেষ দল।

আজ বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় তারা রাজধানীর মিন্টুরোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান। সেখানে ডিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। একই সঙ্গে ডিবির কাছে গ্রেপ্তার থাকা হত্যা মামলার আসামিদের সঙ্গেও কথা বলেন তারা।

 

 

বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে যেসকল আসামিরা আছে তাদের সঙ্গে কলকাতা পুলিশের প্রতিনিধি দল কথা বলেছে। আসামিরা যেসকল তথ্য আমাদের কাছে দিয়েছে একই তথ্য তাদেরকে দিয়েছে।’

 

তিনি আরো বলেন, ‘আসামিদের বক্তব্য তারা শুনেছেন। পাশাপাশি ওই দেশে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মাধ্যমে কলকাতা পুলিশ অবিলম্বে ভুক্তভোগীর ডেডবডির বিভিন্ন অংশ উদ্ধারের চেষ্টা করছেন।

শিগগিরই এ বিষয়ে তদন্ত অগ্রগতি হবে বলে।’