NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

চিরনিদ্রায় শায়িত হলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৪, ০২:১১ পিএম

চিরনিদ্রায় শায়িত হলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে গতকাল বৃহস্পতিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে শিয়াদের মূল সমাধি ইমাম রেজার পবিত্র মাজারে সমাহিত করা হয়েছে। এই শহরেই রাইসির জন্ম ও বেড়ে ওঠা।

মাশহাদের মেয়র মোহাম্মদ রেজা গালান্দারের মতে, আনুমানিক ৩০ লাখ মানুষ রাইসির দাফনে অংশ নেন। ইরানের বিভিন্ন শহর ছাড়াও পার্শ্ববর্তী ইরাক, আফগানিস্তান, পাকিস্তান ও তুরস্ক থেকে অনেকেই এতে যোগ দেন।

এর আগে স্থানীয় সময় গতকাল সাড়ে ৭টায় দক্ষিণ খেরাসন প্রদেশের বিরজান্দ শহরে রাইসির শেষবিদায় অনুষ্ঠান শুরু হয়। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।

 

গত বুধবার ইরানের রাজধানী তেহরানে রাইসিকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে শোকার্ত মানুষের ঢল নামে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রেসিডেন্ট রাইসিকে তেহরানে ‘অগণিত মানুষ’ শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার সকালে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে রাইসি ও তাঁর হেলিকপ্টারের সহযাত্রীদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর প্রেসিডেন্ট রাইসিসহ বাকিদের মরদেহ তাবরিজ থেকে কেন্দ্রীয় শহর কোমে নিয়ে যাওয়া হয়। কোম শহরে রাইসি পড়াশোনা করেছেন।

 

কোমে দ্বিতীয় জানাজা শেষে রাইসি ও তাঁর সঙ্গীদের মরদেহ তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে বিমানে করে রাজধানীতে নিয়ে আসা হয়। গত রবিবার আজারবাইজান সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি। তাবরিজে ফেরার পথে বিধ্বস্ত হয় তাঁর হেলিকপ্টারটি। প্রাণ হারান রাইসিসহ আরো ৯ জন।