NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৪, ০২:১৫ পিএম

টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

বাঁচা-মরার ম্যাচ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। কারণ, তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। এবার শান্তর দলকে প্রমাণ করতে হবে, গেল মঙ্গলবারের ম্যাচটি ছিল অঘটন।

আজ বৃহস্পতিবার হিউস্টনের প্রেইরি ভিউতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এদিন টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

 

এর আগে সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫৩ রানের মামুলি সংগ্রহ তুলেছিল শান্তর দল। জবাবে ৩ বল হাতে রেখেই জয় পেয়েছে স্বাগতিকরা।