NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

মৎস্য সপ্তাহ উপলক্ষে হাতিরঝিলে নৌ-র‌্যালি


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০৩:২৯ এএম

>
মৎস্য সপ্তাহ উপলক্ষে হাতিরঝিলে নৌ-র‌্যালি

রাজধানীর হাতিরঝিলে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ নৌ-পুলিশের সহায়তায় নৌ-র‌্যালির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

শনিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা সংলগ্ন ঘাটে এই কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

এ সময় মন্ত্রী বলেন, এখন আমাদের লক্ষ্য নিরাপদ মাছ উৎপাদন। শুধু মাছের উৎপাদন বাড়ালেই হবে না, নিরাপদ ও পুষ্টিকর মাছ উৎপাদনে সরকার গুরুত্ব দিচ্ছে। ভোক্তার কাছে আমরা নিরাপদ মাছ পৌঁছে দিতে চাই। এ লক্ষ্য নিয়ে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন হচ্ছে।

তিনি বলেন, আমাদের নিজস্ব যেসব মাছ তার একটা বিশাল অংশ হারিয়ে গিয়েছিল। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে ৩৬ প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ আবার ফিরিয়ে আনা হয়েছে। মাছ যাতে হারিয়ে না যায় সেজন্য ময়মনসিংহে লাইভ জিন ব্যাংক করা হয়েছে, যেখানে শতাধিক প্রকারের মাছ থাকবে। কোথাও কোনও মাছ হারিয়ে যাওয়ার মতো অবস্থা হলে তার রেণু ও পোনা ছড়িয়ে দেওয়া যাবে।

মন্ত্রী আরও বলেন, মিঠা পানির মাছ, সামুদ্রিক মাছ সব ক্ষেত্রে আমাদের অভাবনীয় সাফল্য এসেছে। বিগত ১৬ বছরের ব্যবধানে মাছের উৎপাদন দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। দেশের মোট জিডিপির ৩ দশমিক ৫৭ শতাংশ এবং কৃষিজ জিডিপির ২৬ দশমিক ৫০ শতাংশ মৎস্যখাতের অবদান।

বাংলাদেশ নৌ-পুলিশের এডিশনাল ডিআইজি শফিকুল ইসলাম বলেন, মাছ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০টিরও অধিক নৌযান নিয়ে আজকে আমরা র‌্যালি করেছি।  

তিনি বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। এর উৎপাদন বৃদ্ধি করতে হবে। প্রধানমন্ত্রীর লক্ষ্য আমাদের আভ্যন্তরীণ যে চাহিদা আছে, সেটি যেন আমরা পূরণ করতে পারি। সে লক্ষ্যে দেশের মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।