NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়কে ‘হতাশাজনক’ বললেন লিপু


খবর   প্রকাশিত:  ২৩ মে, ২০২৪, ০৩:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়কে ‘হতাশাজনক’ বললেন লিপু

ঢাকার বাইরে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজ বুধবার দুপুর গড়িয়ে বিকেল নামতেই হয়ে গেলো এক জমজমাট ফুটবল ফাইনাল। ফেডারেশন কাপের ফাইনালে ধুন্ধুমার লড়াই হলো মোহামেডান আর বসুন্ধরা কিংসের মধ্যে।

এর মধ্যে শেরে বাংলার আশপাশ ও মিডিয়াপাড়ায় হঠাৎ গুঞ্জন-অনুজ্জ্বল, শ্রীহীন পারফরম্যান্সে স্বাগতিক যুক্তরাষ্ট্রর কাছে টিম বাংলাদেশের হার নিয়ে কথা বলেন গাজী আশরাফ হোসেন লিপু।

হ্যাঁ, প্রধান নির্বাচক আজ কথা বলেছেন। তবে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে নয়। তিনি হোম অব ক্রিকেটে গিয়েছিলেন হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) এক অনুষ্ঠানে। সেখানে মূলত এইচপিতে লেগস্পিনারদের আলাদা ট্রেনিংয়ের ওপর গুরুত্বারোপ করেন গাজী আশরাফ হোসেন লিপু।

 

এইচপির অনুষ্ঠান ছিল। তারপরও সাংবাদিকরা বারবার জানতে চেয়েছেন, বাংলাদেশের লজ্জাজনক হারের বিষয়ে। লিপু বারবার এড়িয়ে যেতে চেয়েছেন এই প্রসঙ্গ।

জাগো নিউজের সঙ্গে আলাপেও শান্ত বাহিনীর পারফরম্যান্স নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি জাতীয় দলের প্রথম ওয়ানডে অধিনায়ক।

 

ব্যাটিং, বোলিং, একাদশ সাজানো, লক্ষ্য-পরিকল্পনা প্রণয়ন আর অ্যাপ্রোচ নিয়ে কোনোরকম ব্যাখ্যা-বিশ্লেষণে না গিয়ে লিপু একটি কথাই বলেছেন, ‘হ্যাঁ, খুবই হতাশাজনক। তবে যেহেতু দল খেলছে ভিন্ন দেশে। সফর তথা সিরিজ শুরু হয়ে গেছে, এখন মাঝপথে আমি আমার বিশ্লেষণ, অনুভব ও উপলব্ধি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব না। এটা সত্যি আমাদের দল নিজেদের শক্তি ও সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। আশা করছি ক্রিকেটাররা নিজেদের খুঁজে পাবে এবং সময়মত সামর্থ্যের সেরাটা উপহার দেবে।’

সরাসরি কোনো বিভাগ ও ব্যক্তি নিয়ে মন্তব্য না করলেও গাজী আশরাফ হোসেন লিপু স্বীকার করেছেন, দলে ঘাটতি আছে। দুর্বলতাও আছে। দল হিসেবে প্রতিটা বিভাগ যেন শক্তিশালী হয়, সেসব দিকে নজর দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে লিপুর মুখে।