NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ডেঙ্গু বিষয়ে তথ্য জানাতে ডিএনসিসির কন্ট্রোলরুম


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৬ পিএম

>
ডেঙ্গু বিষয়ে তথ্য জানাতে ডিএনসিসির কন্ট্রোলরুম

বিদ্যমান ডেঙ্গু পরিস্থিতিতে নগরবাসীকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার স্থান এবং ডেঙ্গুজ্বর সম্পর্কিত যেকোনো তথ্য বা ডেঙ্গু সম্পর্কিত নগরবাসীর যেকোনো অভিযোগ জানাতে কন্ট্রোলরুম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (২৩ জুলাই) এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি বলেন, বিদ্যমান ডেঙ্গু পরিস্থিতিতে নগরবাসীর বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করার সুযোগ চালু আছে ডিএনসিসির স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। ডেঙ্গুজ্বর সম্পর্কিত যেকোনো তথ্য বা ডেঙ্গু সম্পর্কিত নগরবাসী যেকোনো অভিযোগ, পরামর্শ জানাতে পারবেন ডিএনসিসির কন্ট্রোলরুমে।

কন্ট্রোল রুমের ফোন নম্বরগুলো হলো- ০১৭৬৯১০০৬৮০, ০১৭১৬৫০৬২৫৮, ০১৭১৫২৩৮৭৫৪, ০১৭১৫৪৫৬৬৯৮, ০১৭৫৬২০৯৪৮২, ০১৭১৬৩৯৮৮৮৬, ০১৭৩৫৮৪৩৬৯৩।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, নগরবাসীর সুবিধার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৩টি নগর স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু রোগের বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা রেখেছে সংস্থাটি।