NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

অবৈধ প্রবেশ ঠেকাতে ফিনল্যান্ডে নতুন সীমান্ত আইনের প্রস্তাব


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৪, ০২:৩৮ এএম

অবৈধ প্রবেশ ঠেকাতে ফিনল্যান্ডে নতুন সীমান্ত আইনের প্রস্তাব

ফিনল্যান্ডের ডানপন্থি সরকার সীমান্তে অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে এক নতুন আইনের প্রস্তাব করেছে। এই আইনের মাধ্যমে দেশটির সীমান্তরক্ষী বাহিনী অভিবাসনপ্রত্যাশীদের সরিয়ে দিতে পারবে।

সম্প্রতি দেশটির অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এ জন্য অবশ্য রাশিয়াকে দুষছে হেলসিঙ্কি।

 

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটারি অরপো বলেছেন, এ ব্যাপারে একটি বৈধ আইনের প্রয়োজন। কারণ গত শরতে প্রায় এক হাজার অভিবাসী রাশিয়ার
পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে ভিসা ছাড়াই প্রবেশ করেছে।

 

মস্কোকে দায়ী করে হেলসিঙ্কি বলছে, অবৈধ অভিবাসনপ্রত্যাশী বাড়ার ক্ষেত্রে রাশিয়ার হাত রয়েছে। যদিও ক্রেমলিন এসব অভিযোগ অস্বীকার করছে।

অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা নাটকীয়ভাবে বাড়ার পর গত ডিসেম্বরের মাঝামাঝি নর্ডিক দেশটি রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়।

এপ্রিলে অনির্দিষ্টকালের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এর আগে সীমান্ত বন্ধের সময়সীমা কয়েকবার বাড়ানো হয়।

 

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, যে কোনো ধরনের চাপ মোকাবিলা ও অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতেই এই আইনের প্রস্তাব করা হয়েছে।

 

প্রস্তাবটি প্রথমে সংসদের পাস করাতে হবে। তারপর এটি আইনে পরিণত হবে।