NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

এশিয়ান অনূর্ধ্ব-১২ দলগত টেনিস জয় দিয়ে শুরু বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২১ মে, ২০২৪, ১২:০৯ এএম

এশিয়ান অনূর্ধ্ব-১২ দলগত টেনিস  জয় দিয়ে শুরু বাংলাদেশের

নেপালের কাঠমান্ডুতে চলছে এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত টেনিস প্রতিযোগিতা। অংশ নিচ্ছে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এবং পাকিস্তান।

বালক এককের 'এ' গ্রুপে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ এবং 'বি' গ্রুপে শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও ভুটান প্রতিদ্বন্দ্বিতা করছে। বালিকা বিভাগে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।

 

বালক এককের প্রথম খেলায় বাংলাদেশের মোহাম্মদ হায়দার ৬-২, ৬-০ গেমে মালদ্বীপের সালাম ইউসুফ জায়েন মোহাম্মদকে পরাজিত করে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের মো. জোবায়ের হোসেন ৬-০, ৬-১ গেমে মালদ্বীপের মোহাম্মদ আলসন সামীকে পরাজিত করেছে।

দ্বৈতে বাংলাদেশের মোহাম্মদ হায়দার ও সৌরভ হোসেন ফাহিম জুটি ৬-০,৬-২ গেমে মালদ্বীপের মোহাম্মদ মুজাম্মেল লুক ও সালাম ইউফুফ জায়েন মোহাম্মদকে পরাজিত করে।

 

বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সারা আল জসিম ২-৬, ৭-৬, ৬-১ গেমে নেপালের পানতা সারাকে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের জান্নাত হাওলাদার ২-৬ ৬-৪, ৬-৩ গেমে নেপালের ধোজে অনুশ্রীকে পরাজিত করেন।

 

বালিকা দ্বৈতে বাংলাদেশের সারা আল জসিম ও জান্নাত হাওলাদার জুটি ৬-৪, ৬-৩ গেমে নেপালের ধোজে অনুশ্রী ও জি সে আয়ুশা জুটিকে পরাজিত করে। ফলে বাংলাদেশ ৩-০ ম্যাচে নেপালের বিরুদ্ধে জয়লাভ করে।