NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

ইসরায়েলের জন্য অস্ত্রবাহী জাহাজকে বন্দরে ভিড়তে দিলো না স্পেন


খবর   প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ১০:৩৬ এএম

ইসরায়েলের জন্য অস্ত্রবাহী জাহাজকে বন্দরে ভিড়তে দিলো না স্পেন

ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী জাহাজকে নিজেদের বন্দরে নোঙ্গর করতে দেয়নি স্পেন। স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এ কথা জানিয়েছেন।

গত বৃহস্পতিবার (১৬ মে) ব্রাসেলসে সাংবাদিকদের সামনে তিনি বলেন, এই প্রথমবার আমরা এটি করেছি। কারণ এটিই প্রথমবার আমরা ইসরায়েলে অস্ত্রের চালান বহনকারী কোনো জাহাজ শনাক্ত করেছি, যা স্প্যানিশ বন্দরে ভিড়তে চায়।

 

আলবারেস বলেন, ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী যে কোনো জাহাজ স্প্যানিশ বন্দরে ভিড়তে চাইলে তাদের ক্ষেত্রেও একই নীতি প্রয়োগ করা হবে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সুস্পষ্ট কারণে এ ধরনের যাত্রাবিরতি পদ্ধতিগতভাবে প্রত্যাখ্যান করবে। মধ্যপ্রাচ্যের আরও অস্ত্রের প্রয়োজন নেই, সেখানে শান্তির প্রয়োজন।

 

এদিন ইসরায়েলের জন্য অস্ত্রবহনকারী জাহাজটির বিশদ কোনো বিবরণ দেননি স্প্যানিশ মন্ত্রী। তবে দেশটির পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে বলেছেন, মারিয়েন ড্যানিকাই নামে জাহাজটি আগামী ২১ মে কার্টেজেনার দক্ষিণ-পূর্ব বন্দরে নোঙ্গর করার অনুমতি চেয়েছিল।

 

স্প্যানিশ পত্রিকা এল পাইস জানিয়েছে, ড্যানিশ পতাকাবাহী জাহাজটি ২৭ টন বিস্ফোরক দ্রব্য নিয়ে ভারতের মাদ্রাজ থেকে ইসরায়েলের হাইফা বন্দরে যাচ্ছে।

 

সাম্প্রতিক সময়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের অন্যতম সোচ্চার কণ্ঠ হয়ে উঠেছে স্পেন। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সমর্থন আদায়ে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

 

গত ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় বর্বর সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এর পরপরই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় স্পেন।