NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘সোহানের অধিনায়কত্বের তেজ আছে’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১২ পিএম

>
‘সোহানের অধিনায়কত্বের তেজ আছে’

‘আমরা সবাই আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি, সোহানকে নেতৃত্ব দিয়েছি। আমরা মনে করছি যে তার নেতৃত্বগুণ আছে, অ্যাগ্রেসিভ, মোটিভেট করতে পারে, স্পিরিটেড।’- আসন্ন জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানকে মনোনীত করার পর এভাবেই বলছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

মাহমুদউল্লাহ রিয়াদকে রীতিমত জোরপূর্বক বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার পরিবর্তে জিম্বাবুয়ে সফরে নেতৃত্ব দেবেন সোহান। তার ঘরোয়া ক্রিকেটের কোচ সোহেল ইসলামও অনেকটা জালাল ইউনুসের সুরেই কথা বললেন। জানালেন, অধিনায়কত্বের যে তেজ থাকা দরকার, সেটি সোহানের আছে।

 

আজ শনিবার (২৩ জুলাই) মিরপুরে সংবাদমাধ্যমকে সোহান বলেন, ‘সোহান ছোটবেলা থেকেই খুবই সাহসী। ওর মধ্যে ওই জিনিসটা (সাহস) আছে। অধিনায়কত্বের জন্য তেজ থাকা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আছে। দীর্ঘদিন যেহেতু অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে, আমার কাছে হয় ও এখান থেকে বের হয়ে এসে সহজাত ভাবেই করতে পারবে।’

ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দীর্ঘদিন শেখ জামালের নেতৃত্ব দিয়েছেন। সেই দলেরই কোচ সোহেল। সোহানকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। জানেন, সোহান কীভাবে খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে পারেন।

 

সোহেল বলেন, ‘ও (সোহান) নিজে যে সিদ্ধান্ত নেয়, ওটার প্রতি আত্নবিশ্বাসী থাকে। অধিনায়ক হিসেবে এইটা একটা বড় ব্যাপার। যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, আসলে খুবই শক্তভাবে নেয়। বোলিং পরিবর্তন বলেন, যে পরিবর্তনগুলো বলেন, পার্সোনালি যখন কথা বলে, ওয়ান টু ওয়ান, সে কী চায় বোলারের কাছে, ওই পরিস্থিতিতে আমাদের আসলে কী করতে হবে এই জিনিসগুলো ও ব্যাখা করে, যেটা বোলারদের জন্য বল করা অনেক সহজ হয়ে যায়।’

সঙ্গে যোগ করেন সোহেল, ‘অধিনায়কত্বের ক্ষেত্রে লিডিং ফ্রম দ্য ফন্ট থাকতে হবে, সর্বশেষ ইমরুল ছিল কিন্তু  দীর্ঘদিন ও শেখ জামালের অধিনায়কত্ব করেছে। যতদিনই খেলুক না কেন, (ম্যাচের) কঠিন পরিস্থিতিগুলো খুবই ভালো হ্যান্ডেল করেছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে খেলাটা এটা ওর মধ্যে আছে।’