NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

স্বস্তির বৃষ্টিতে প্লে-অফে হায়দরাবাদ


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৪, ১২:৪৬ পিএম

স্বস্তির বৃষ্টিতে প্লে-অফে হায়দরাবাদ

প্লে-অফে কোয়ালিফাই করতে সানরাইজার্স হায়দরাবাদের হাতে আছে দুই ম্যাচ। এর যেকোনো একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার প্রেক্ষিতে এক পয়েন্ট পেলেই শেষ চার নিশ্চিত হবে তাদের। তবে দুই ম্যাচে হারলে বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে।

এবারের আসরে প্লে-অফে কোয়ালিফাই করতে অবশ্য বেশি কষ্ট করতে হয়নি হায়দরাবাদকে। তাদের স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি। এতে দুই ম্যাচের প্রথম ম্যাচটিই হয়ে গেল পরিত্যক্ত। যে কারণে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে হায়দরাবাদ।

 

বৃহস্পতিবার হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানসের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে। একটি বলও মাঠে গড়াতে দেয়নি বৃষ্টি। রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন দায়িত্বরত আম্পায়াররা।

হায়দরাবাদের আগেই প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। আর বাকি আছে একটি দল। শেষ দল হিসেবে প্লে-অফে যাবে হয় চেন্নাই সুপার কিংস, আর না হয় রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অঘোষিত এই 'নকআউট' ম্যাচটি শুরু হবে আগামীকাল শনিবার রাত ৮টায়।

 

চেন্নাই ও বেঙ্গালুরু ম্যাচে যে দল জিতবে তারাই প্লে-অফে খেলতে পারবে। আর যদি ম্যাচটি বাতিল হয়ে যায় কোনো কারণে সেক্ষেত্রে বাদ পড়বে বেঙ্গালুরু।

বর্তমানে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে চেন্নাই। তাদের রানরেটে ০.৫২৮। আর সমান ম্যাচে বেঙ্গালুরু আছে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে; রানরেট ০.৩৮৭।

আগামীকাল যদি চেন্নাই জেতে তাহলে তাদের হবে ১৬। সেক্ষেত্রে প্লে-অফে তাদের জায়গা নিশ্চিত হয়ে যাবে। আর বেঙ্গালুুুরু জিতলে তাদের পয়েন্ট ১৪। চেন্নাইয়ের পয়েন্ট ১৪ই থেকে যাবে।

 

একই সঙ্গে হারের কারণে রানরেটেও পিছিয়ে পড়বে চেন্নাই। এগিয়ে যাবে বেঙ্গালুুরু। সেক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির দলকে বিদায় করে শেষ চারে যাবে বিরাট কোহলির দল।