NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

পাসপোর্টের আবেদনে বিড়ম্বনায় ক্ষুব্ধ হামজা চৌধুরী!


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৪, ০৯:৩৯ এএম

পাসপোর্টের আবেদনে বিড়ম্বনায় ক্ষুব্ধ হামজা চৌধুরী!

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার প্রক্রিয়া শুরু করেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সবুজ সংকেত পাওয়ার পর তিনি বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করতে মঙ্গলবার গিয়েছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে। তবে হাইকমিশনের কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে চলে গেছেন বলে হামজার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।

অনলাইনে পাসপোর্টের আবেদন করে প্রয়োজনীয় ডকুমেন্টসসহ মাকে নিয়ে হাইকমিশনে গিয়েছিলেন হামজা। তবে তিনি ভিআইপি ট্রিটমেন্ট পাননি। একজন সাধারণ নাগরিকের মতো তার সঙ্গে আচরণ করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি হামজা বাফুফের কর্মকর্তাদের অবহিত করেছেন।

 

হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশের পর বাফুফে থেকে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে সব ধরনের সহযোগিতার জন্যও বলা হয়েছিল। কিন্তু বাস্তবে হামজা কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ উঠেছে।

হামজার মানের একজন ফুটবলার বাংলাদেশে খেলতে চাইছেন, তার জন্য সবকিছু সহজই তো হওয়ার কথা ছিল। হলো উল্টো। এরই মধ্যে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে ফুটবলামোদীদের।

 

লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা হামজা ক্লাবটির মূল দলের সঙ্গে যুক্ত হন ২০১৫ সালে। তবে প্রথম দুই বছর ধারে খেলেছেন বার্টন আলবিয়নে। ২০১৭ সালে লিভারপুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচ দিয়ে লেস্টার সিটির জার্সিতে অভিষেক হয় ডিফেন্সিভ এ মিডফিল্ডারের।