NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

বিশ্বকাপে যাওয়ার আগে ফটোসেশনে টাইগাররা


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ১০:৫৯ পিএম

বিশ্বকাপে যাওয়ার আগে ফটোসেশনে টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেছে গতকাল মঙ্গলবার। বিতর্ক-সমালোচনা থাকলেও ১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডই চূড়ান্ত। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে তারাই এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, স্কোয়াড ঘোষণার একদিন পর আজ বুধবার রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। যাওয়ার আগে টাইগারদের অন্যতম কাজ ফটোসেশন। শ্যুট-ব্লেজার পরে সেটিও সময় মতো করে নিলেন শান্তবাহিনী।

 

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোচ চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন সেরে নেয় বাংলাদেশ দল। সঙ্গে ছিলেন টিম ম্যানেজমেন্ট ও অন্যান্য কোচিং স্টাফরাও।

টাইগারদের আনুষ্ঠানিক এই ফটোসেশনে শেষ দিকে যুক্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

 

ফটোসেশন শেষে প্রেস মিটিংয়ে বসেন হেডকোচ হাথুরু। এই মিটিংয়ে বিশ্বকাপে বাংলাদেশের পরিকল্পনা জানান তিনি। কথা বলেন অধিনায়ক শান্তও।

সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা নিয়ে শান্তকে প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকরা। সেসব প্রশ্নের উত্তরও দেন টাইগার অধিনায়ক।

গতকাল স্কোয়াড ঘোষণায় একমাত্র চমক বোধহয় মোহাম্মদ সাইফউদ্দিনের বাদ পড়াটাই। তার পরিবর্তে বিশ্বকাপের বিমানে চড়তে যাচ্ছেন আরেক পেসার তানজিম সাকিব। অথচ ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ দলে ছিলেন সাইফউদ্দিন।

অপরদিকে চোট থেকে ফিট না হলেও স্কোয়াডে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদ। পেসারদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে শান্তর ডেপুুটি হিসেবে খেলবেন তাসকিন।

 

বাংলাদেশের ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড

 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম।

রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন