NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

বিশ্বে অভ্যন্তরীণ উদ্ধাস্তুর সংখ্যা সাড়ে ৭ কোটি ছাড়িয়েছে


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০১:০২ পিএম

বিশ্বে অভ্যন্তরীণ উদ্ধাস্তুর সংখ্যা সাড়ে ৭ কোটি ছাড়িয়েছে

বিশ্বে অভ্যন্তরীণ উদ্ধাস্তুর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৩ সালে উদ্বাস্তুর সংখ্যা বেড়ে রেকর্ড সাত কোটি ৫৯ লাখে পৌঁছেছে। ডিসপ্লেসড মনিটরিং সেন্টার (আইডিএমসি) এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে আইডিএমসি জানায়, দুর্যোগের কারণে ৭৭ লাখ ও সংঘাত-সহিংসতার কারণে ছয় কোটি ৮৩ লাখ মানুষ উদ্ধস্তু হয়েছে। মূলত সুদান ও গাজায় যুদ্ধের কারণেই এই সংখ্যা বেড়েছে।

 

আইডিএমসির পরিচালক আলেকজান্দ্রা বিলাক বলেন, সংঘাত ও সহিংসতার কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ার প্রবণতা গত দুই বছরে আশঙ্কাজনক হারে বেড়েছে। এমনকি যে সব অঞ্চলের পরিস্থিতি উন্নতি হচ্ছে সেখানেও এমন প্রবণতা দেখা গেছে।

 

২০২৩ সালের শেষ দিকে এসে দেখা গেছে উদ্বাস্তুর সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। ২০২২ সালে বিশ্বে অভ্যন্তরীণ উদ্ধাস্তুর সংখ্যা ছিল সাত কোটি ১১ লাখ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে উদ্ধাস্তুর সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ।

 

সংঘাতসহ নানা কারণে যারা উদ্বাস্তু হয়ে নিজ দেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হন, তাদের শরণার্থী হিসেবে বিবেচনা করা হয়। আর যারা নিজ দেশের সীমানার ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান তাদের অভ্যন্তরীণ উদ্বাস্তু বলা হয়।