NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

গাড়ি-বাড়ি নেই মোদীর, আরও যা যা উল্লেখ করলেন হলফনামায়


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০৯:০৫ এএম

গাড়ি-বাড়ি নেই মোদীর, আরও যা যা উল্লেখ করলেন হলফনামায়

উত্তর প্রদেশের বারণসিতে নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলফনামায় সম্পত্তির হিসাব দিয়েছেন তিনি। এতে দেখা গেছে, মোদীর তিন কোটি রুপির সামান্য বেশি সম্পত্তি রয়েছে, তবে নেই কোনো গাড়ি কিংবা বাড়ি।

হলফনামায় মোদী মোট তিন কোটি দুই লাখ রুপি মূল্যের সম্পত্তির হিসাব দিয়েছেন। এর মধ্যে স্থায়ী আমানত হিসেবে দেখিয়েছেন দুই কোটি ৮৬ লাখ রুপি। এই অর্থ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় আমানত রয়েছে। বর্তমানে তার হাতে নগদ অর্থ রয়েছে ৫২ হাজার ৯২০ রুপি। তাছাড়া আরও দুইটি ব্যাংক অ্যাকাউন্টে তার ৮০ হাজার ৩০৪ রুপি রয়েছে।

 

তাছাড়া ন্যাশনাল স্যাভিংস সার্টিফিকেটে ৯ লাখ ১২ হাজার রুপি বিনিয়োগ রয়েছে ভারতের প্রধানমন্ত্রী মোদীর। পাশাপাশি ২ লাখ ৬৮ হাজার রুপি মূল্যের চারটি সোনার আংটি রয়েছে তার।

 

হলফনামার তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে তার আয় ছিল ১১ লাখ ১৪ হাজার রুপি। কিন্তু ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে ২৩ লাখ ৫৬ হাজার রুপি হয়েছে।

মোদী ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৮৩ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার বিরুদ্ধে কোনো বিচারাধীন ফৌজদারি মামলা নেই বলেও উল্লেখ করেছেন।