NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

কানাডায় দাবানল, সতর্কতা জারি


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৪, ১১:০৯ এএম

কানাডায় দাবানল, সতর্কতা জারি

কানাডার আলবার্টায় ফোর্ট ম্যাকমুরেতে ছড়িয়ে পড়েছে দাবানল। এরই মধ্যে দাবানলটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফলে সেখানের নাগরিকদের সরিয়ে নিতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দাবানল মৌসুম সামনে রেখে এটাই তাদের প্রথম পদক্ষেপ।

এক বিজ্ঞপ্তিতে আলবার্টার সরকার জানিয়েছে, ফোর্ট ম্যাকমুরে ফরেস্টে দাবানলের ঝুঁকি অনেক। তাছাড়া শনিবার সেখানে তীব্র বাতাসের আশঙ্কা করা হচ্ছে।

 

২০১৬ সালের দাবানলের সময় ফোর্ট ম্যাকমুরে থেকে ৯০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। বন্ধ রাখা হয়েছিল তেলের উৎপাদন।

 

এরই মধ্যে কানাডার কেন্দ্রীয় সরকার দাবানলের ঝুঁকির কথা জানিয়েছে। বলা হয়েছে, এ বছর স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকবে।

 

গত বছর দাবানলের ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতি দেখেছে কানাডা। ২০২৩ সালে দেশটিতে সাড়ে ছয় হাজারের বেশি দাবানলের ঘটনায় পুড়ে যায় ১৫ মিলিয়ন হেক্টর এলাকা, যা বার্ষিক গড়ের তুলনায় সাত গুণ বেশি ছিল। এতে অন্তত ৯ ফায়ারফাইটার মারা যান। বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল দুই লাখ ত্রিশ হাজারের মতো মানুষকে।