NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি দিল ওয়েস্ট ইন্ডিজ


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৪, ১০:২১ পিএম

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি দিল ওয়েস্ট ইন্ডিজ

চলতি বছরের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সূচিতে তিন সংস্করণের সিরিজই আছে। এই সিরিজের সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকেও আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজ।

 

বাংলাদেশের সফরের সূচির সঙ্গে তাই এই দুই সিরিজের সূচিও প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এর আগে সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে স্বাগতিকদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ।

অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি।

এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে সেন্ট কিটসে। যথাক্রমে ৮, ১০ ও ১২ নভেম্বর হবে তিন ওয়ানডে।

 

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেন্ট ভিনসেন্ট যাবে দুই দল।

সেখানে আগামী ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে।

 

ক্যারিবিয়দের দক্ষিণ আফ্রিকা সিরিজ দুই ভাগে হবে। প্রথম ভাগে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। আবার আগস্টে হবে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি। এরপর ইংলিশদের বিপক্ষে অক্টোবর-নভেম্বরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।