NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

পিএসজি ছেড়ে কোথায় যাচ্ছেন এমবাপ্পে


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৪, ১০:২১ পিএম

পিএসজি ছেড়ে কোথায় যাচ্ছেন এমবাপ্পে

গুঞ্জন ডানা মেলতে মেলতে অবশেষে কিলিয়ান এমবাপ্পে নিজেই এবার পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন। চলতি মৌসুম শেষেই ফরাসি ক্লাবটি ছাড়ছেন এমবাপ্পে। তিনি পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকে জোর আলোচনা, কোথায় যাচ্ছেন এই ফরাসি তারকা?

অনেক দিন ধরেই অবশ্য গুঞ্জন আছে পিএসজি ছাড়ার পর এমবাপ্পের ঠিকানা হবে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পরও একই আলোচনা চলমান আছে।

যদিও ২৫ বছর বয়সী ফরাসি তারকা তাঁর পরবর্তী ঠিকানার কথা নিশ্চিত করেননি।

 

পিএসজি ছাড়ার ঘোষণা বার্তায় এমবাপ্পে বলেন, 'আমি সব সময় আপনাদের বলে এসেছি যে, যখন উপযুক্ত সময় আসবে, তখন আমি (ক্লাব ছাড়ার বিষয়ে) বলব। পিএসজিতে এটাই আমার শেষ মৌসুম। আমি চুক্তি নবায়ন করব না।

কয়েক সপ্তাহের মধ্যেই পিএসজির সঙ্গে আমার এই যাত্রা শেষ হয়ে যাবে।'

 

পিএসজির জার্সিতে খেলতে পারা নিজের জন্য বেশ আবেগের ছিল বলেও জানিয়েছেন এমবাপ্পে, 'এটা ভীষণ আবেগের ব্যাপার। অনেক বছর (এই ক্লাবে কাটিয়েছি) যারা আমাকে এখানে আসতে দিয়েছিল। আমি সবচেয়ে বড় ফরাসি ক্লাব ও বিশ্বের অন্যতম সেরা ক্লাবের সদস্য হওয়ার সুযোগ ও মহান সম্মান পেয়েছি।

'

 

নতুন চুক্তির বিষয়ে এমবাপ্পে মুখ না খুললেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদের সঙ্গে সমঝোতা হয়েছে তাঁর। সামনে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল থাকায় এখনই তাই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পক্ষে নয় স্প্যানিশ ক্লাবটি।