NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

নির্বাচনের আগেই মন্দা কাটলো যুক্তরাজ্যে, স্বস্তিতে সুনাক


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৪, ০৮:৪৭ এএম

নির্বাচনের আগেই মন্দা কাটলো যুক্তরাজ্যে, স্বস্তিতে সুনাক

কিছুদিনের জন্য অর্থনৈতিক মন্দার মুখে পড়েছিল যুক্তরাজ্য। কিন্তু সেই সংকট থেকে বেরিয়ে এসেছে দেশটি। চলতি বছরের শেষের দিকে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগেই মন্দা থেকে মুক্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার (১০ মে) যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) জানিয়েছে, আগের প্রান্তিকের তুলনায় বছরের প্রথম তিন মাসে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

এর আগে, গত বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.১ শতাংশ এবং চতুর্থ প্রান্তিকে প্রবৃদ্ধি ০.৩ শতাংশ কমে গিয়েছিল। সাধারণত পরপর দুই প্রান্তিকে প্রবৃদ্ধি কমলে সেটিকে অর্থনৈতিক মন্দা হিসেবে ধরা হয়।

 

ওএনএস জানিয়েছে, এ বছরের শুরুর দিকে সেবা খাতে ‘ব্যাপক প্রবৃদ্ধি’র কারণেই মূলত যুক্তরাজ্যের অর্থনীতির আকার বড় হয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে এই খাতে ০.৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

ব্যাংক অব ইংল্যান্ড আশা করছে, চলতি বছর যুক্তরাজ্যের জিডিপি ০.৫ শতাংশ বৃদ্ধি পাবে, যা গত ফেব্রুয়ারির পূর্বাভাসের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছর দেশটির জিডিপি মাত্র ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

সুনাকের স্বস্তি
সাধারণ নির্বাচনের আগে অর্থনীতির মন্দাভাব কেটে যাওয়ার খবর ঋষি সুনাক ও তার কনজারভেটিভ পার্টিকে কিছুটা হলেও স্বস্তি দেবে।

 

গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ক্ষমতাসীনরা। এর মধ্যে একজন কনজারভেটিভ আইনপ্রণেতা বিরোধী দল লেবার পার্টিতে চলে যাওয়ায় আরও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন সুনাক।

 

ব্রিটিশ অর্থমন্ত্রী জেরেমি হান্ট এক বিবৃতিতে বলেছেন, প্রবৃদ্ধির পরিসংখ্যান প্রমাণ করে যে, করোনাভাইরাস মহামারির পর যুক্তরাজ্যের অর্থনীতি প্রথমবারের মতো পুরোপুরি পুনরুদ্ধার হচ্ছে।