NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

ঢাকায় পিটার হাসের উত্তরসূরি হচ্ছেন ডেভিড মিলি


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৪, ১১:১২ এএম

ঢাকায় পিটার হাসের উত্তরসূরি হচ্ছেন ডেভিড মিলি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঢাকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলিকে মনোনয়ন দিয়েছেন। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউজ এ মনোনয়নের কথা জানায়। ডেভিড মিলি প্রায় ১০ বছর আগে ঢাকায় মার্কিন মিশন উপপ্রধান ছিলেন। বর্তমানে তিনি চীনে মার্কিন মিশন উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

ডেভিড মিলিকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত করার বিষয়ে বাইডেনের সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসে যাবে। সেখানে পররাষ্ট্রবিষয়ক কমিটিতে শুনানি হবে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে কংগ্রেস এ মনোনয়ন অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

মনোনয়ন অনুমোদন হলে ডেভিড মিলি বাংলাদেশ মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।

 

হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী, ডেভিড স্লেটন মিলি মার্কিন ফরেন সার্ভিসের মিনিস্টার-কাউন্সেলর পদমর্যাদার জেষ্ঠ কর্মকর্তা। বর্তমানে তিনি চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসে অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও ব্যবসাবিষয়ক ব্যুরোর বাণিজ্য নীতিবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন।

ডেভিড মিলি নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন ব্যুরোর পরিচালক ছিলেন।

তিনি ওয়াশিংটন, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন, বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন, ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ের পরামর্শদাতা ও অর্থনৈতিক ব্যুারোতে মুদ্রাবিষয়ক অফিসের উপ-পরিচালক ছিলেন।