NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

নতুন ইতিহাস লিখে ফাইনালে লেভারকুসেন


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৪, ১১:০৭ এএম

নতুন ইতিহাস লিখে ফাইনালে লেভারকুসেন

হার এড়াতে পারলেই ইউরোপের ফুটবলে লেখা হবে নতুন ইতিহাস। এটি আগেই জানা ছিল বেয়ার লেভারকুসেনের। তবে মাঠে নেমে সেই ইতিহাস গড়তে একটু দেরি হলেও শেষমেশ তা করেই ছাড়লো জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। ইউরোপীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে টানা বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড করলো লেভারকুসেন।

ইউরোপা লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগে রোমার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লেভারকুসেন। চলতি মৌসুমে এটি ছিল লেভারকুসেনের টানা অপরাজিত থাকার ৪৯তম ম্যাচ। এর আগে ১৯৬৩-১৯৬৪ সালে ইউরোপীয় ফুটবলের ইতিহাসের টানা ৪৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করেছিল পর্তুগালের ক্লাব বেনফিকা।

 

 

ইতিহাস গড়ার ম্যাচে ইউরোপা লিগের ফাইনালও নিশ্চিত করেছে লেভারকুসেন। প্রথম লেগে রোমাকে ২-০ গোলে হারিয়েছিল জাবি অ্যালোনসোর শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে রোমাকে বিদায় ফাইনাল উঠে গেছে লেভারকুসেন।