NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৪, ০৩:৫৬ এএম

শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১০ মে) সকাল ৭টায় গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি  বলেন, এই সফরে প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকার কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন।

 

এছাড়াও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বিকেলে ঢাকায় ফিরে আসবেন সরকারপ্রধান।