NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত চলচ্চিত্র নির্মাতা আউয়াল


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৪, ০৭:৪৯ পিএম

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত চলচ্চিত্র নির্মাতা আউয়াল

চিরনিদ্রায় শায়িত হলেন চলচ্চিত্র পরিচালক এম এ আউয়াল। এফডিসিতে জানাজা শেষে বুধবার (৮ মে) সন্ধ্যায় আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে ৭ মে দিনগত রাত সাড়ে ১২টার দিকে মগবাজারের দিলু রোডের একটি বাসা থেকে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 

এদিকে দাফনের আগে বুধবার বিকেল ৪টার দিকে তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আনা হয়। শেষবারের মতো তাকে দেখতে এসেছিলেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

বিজ্ঞাপন

jagonews24

 

এম এ আউয়াল সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ সিনেমাতে কাজ করেন। এরপর পূর্ণ পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ সিনেমা পরিচালনা করেন।