NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

এমবাপের স্বপ্নভঙ্গ, পিএসজিকে হারিয়ে ১১ বছর পর ফাইনালে ডর্টমুন্ড


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৪, ০৪:১৪ পিএম

এমবাপের স্বপ্নভঙ্গ, পিএসজিকে হারিয়ে ১১ বছর পর ফাইনালে ডর্টমুন্ড

আগামী মৌসুমে আর প্যারিসে থাকবেন না কিলিয়ান এমবাপে। যে কারণে শেষ সুযোগ কাছে লাগানোর জন্য দারুণ উদগ্রীব ছিলেন ফরাসি বিশ্বকাপজয়ী এই তারকা। চেয়েছিলেন, যাওয়ার আগে স্বদেশি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) অন্তত একটি চ্যাম্পিয়ন্স লিগের শিরেপা উপহার দিতে।

কিন্তু এমবাপের সেই স্বপ্ন ও ইচ্ছা পূরণ হলো। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার মাত্র দুই ধাপ দূরে থেকে বিদায় নিতে হলো এমবাপের দল পিএসজিকে। সেমিফাইনালের প্রথম লেগে হারার পর এবার দ্বিতীয় লেগেও ১-০ গোলে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে গেছে পিএসজি। দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ১১ বছর পর ফাইনালে চলে গেছে জার্মান বুন্দেসলিগার ক্লাব ডর্টমুন্ড।

 

প্রথম লেগে ১-০ ব্যবধানে হারের পর এমবাপে বলেছিলেন, এ তো কেবল অর্ধেক খেলা হয়েছে। অর্থাৎ ফিরতি লেগে নিজেদের ঘরের মাঠে ডর্টমুন্ডের গোল শোধ করার পর জয়ও তুলে নিতে পারবে পিএসজি। কোচ এরিক লুইসের কণ্ঠে বেজেছিল একই সুর। তবে শেষ পর্যন্ত সবকিছুই যেন বদলে দিলো ডর্টমুন্ড।

হামেলের করা গোল উৎযাপন করছে ডর্টমুন্ড

বিজ্ঞাপন

ম্যাচের ৫০ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ হেড করে পিএসজির জালে বল জমা করেন ম্যাটস হামেলস। শেষ পর্যন্ত আর সেই গোল শোধ করতে পারেনি পিএসজি। এতে ২০১৩ সালের পর প্রথম ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে জার্মান ক্লাবটি।

গোল হজমের পর হতাশায় মুখ ঢাকেন কিলিয়ান এমবাপে

পার্ক দে প্রিন্সেসে এই ম্যাচে চারটি দারুণ সুযোগ করে পিএসজি। তবে চূড়ান্ত লক্ষ্যভেদ করতে পারেনি স্বাগতিকরা। দলের জন্য বড় কোনো অবদান রাখতে পারেননি এমবাপে। ফলে ২০২০ সালের রানারআপ পিএসজি এবার বিদায় নিয়েছে সেমি থেকেই।

 

আজ আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। আজ রাতের জমজমাট লড়াইয়ে যে দল জিততে তারাই উঠবে ফাইনালে। এরপর আগামী ১ জুন ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে হয় রিয়াল না হয় বায়ার্নকে পাবে ডর্টমুন্ড।