NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

যে কারণে যশের সিনেমায় থাকছেন না কারিনা


খবর   প্রকাশিত:  ০৬ মে, ২০২৪, ০৯:২৪ এএম

যে কারণে যশের সিনেমায় থাকছেন না কারিনা

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক যশ অভিনীত সিনেমা থেকে সরে দাঁড়ালেন বলিউড নায়িকা কারিনা কাপুর। ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় যশের বোনের চরিত্রে অভিনয় করার কথা ছিল কারিনা কাপুরের।

এ নিয়ে কাজও চলছিল বেশ দ্রুত গতিতে। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রান্ত থেকে অভিনেতাদের বাছাই করা হয়েছে। কিন্তু যশের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে যশের নায়িকা হিসেবে কিয়ারা আদবাণীকে চূড়ান্ত করা হয়েছে।

 

‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’সিনেমাটি ড্রাগ মাফিয়াদের গল্প নিয়ে অ্যাকশন ঘরানার। স্বাভাবিকভাবেই ‘কেজিএফ’ খ্যাত যশকে নিয়ে উন্মাদনা দর্শকমহলে। সম্প্রতি একটি বিবৃতি জারি করা হয়েছে সিনেমার নির্মাতার পক্ষ থেকে। তাদের কথায়, ‘সিনেমা ঘিরে অনুরাগীদের মধ্যে যে উত্তেজনা তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু অনুমানের ভিত্তিতে সিনেমা সম্পর্কে কোনো তথ্য ছড়াবেন না।’

 

তারা জানিয়েছেন, সিনেমার কাস্টিং প্রায় শেষের দিকে। যাদের কাস্ট করা হয়েছে, সিনেমার জন্য তারা ১০০ শতাংশ উপযুক্ত।

তবে কারিনা কেন ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’সিনেমা থেকে সরে দাঁড়ালেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। একটি সূত্র থেকে জানা গেছে, তারিখ নিয়ে সমস্যার কারণেই কারিনার এ সিদ্ধান্ত।

 

নির্মাতার পক্ষ থেকেও তারিখ পরিবর্তন করার কোনো সম্ভাবনা নেই। স্বভাবতই ঘটনাটি নিয়ে কিছুটা হতাশ কারিনার ভক্তরা। কারিনার পরিবর্তে কাকে কাস্ট করা হবে- এ নিয়ে অপেক্ষায় রয়েছেন দর্শকরা।