NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

অপ্রতিরোধ্য লেভারকুসেনের ইউরোপার ফাইনালে এক পা


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৪, ০৫:৩৮ এএম

অপ্রতিরোধ্য লেভারকুসেনের ইউরোপার ফাইনালে এক পা

এই লেভারকুসেনকে থামাবে কে? অপরাজিক থাকার রেকর্ড গড়েই চলছে বুন্দেসলিগার দলটি। লিগ শিরোপা জয় করার পর নিশ্চিত করে রেখেছে জার্মান কাপের ফাইনাল খেলা। এবার ইউরোপা লিগেও আধিপত্য দেখাচ্ছে তারা। ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইতালির ক্লাব এএস রোমাকে ২–০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল জাবি আলোনসোর দল।

একই সঙ্গে তাদের অপরাজিত থাকার রেকর্ড গিয়ে ঠেকল ৪৭ ম্যাচে।

 

বৃহস্পতিবার রাতে রোমার ঘরের মাঠে ২৮ মিনিটে প্রথম গোল পায় লেভারকুসেন। আলেক্স গ্রিমালদোর অ্যাসিস্টে গোলবারের ডানপাশের মাটি ঘেষে গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট আনড্রিখ।

বক্সের বাইরে থেকে চোখধাঁধানো দুর্দান্ত এক শটে বল জালে জড়ান তিনি।

 

শেষ মুহূর্তে একটি গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হয় রোমা। ফলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে লেভারকুসেন।

এদিকে অপর সেমিফাইনালে ইতালির আরেক ক্লাব আটালান্টা প্রথম লেগে ১-১ গোলে মার্সেইয়ের বিপক্ষে ড্র করে।

ফ্রান্স থেকে সমতা নিয়ে যাওয়ায় দলটির জন্য ঘরের মাঠে জয় তুলে নিয়ে ফাইনালে যাওয়ার ভালো সুযোগ আছে।