NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাব দিলেন কোহলি


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৪, ০৮:৩৯ পিএম

স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাব দিলেন কোহলি

চলতি আইপিএলে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। ১০ ইনিংসে ব্যাট করে এক সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরিতে তার রান ৫০০। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক হয়েও কোহলি যেন স্বস্তিতে নেই। রান পেলেও তার ধীরগতির ব্যাটিং নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা।

কোহলি অবশ্য সেসব নিয়ে ভাবছেন না। বরং সমালোচকদের একহাত নিয়েছেন ভারতীয় এই তারকা ব্যাটার।

 

ব্যাট হাতে ছন্দে থাকলেও যে গতিতে রান তুলছেন তা কারো পছন্দ হচ্ছে না। এবার ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন ব্যাটাররা।

সে ক্ষেত্রে বেশ পিছিয়েই আছেন কোহলি। ৫০০ রান তুললেও তার স্ট্রাইক রেট ১৪৭.৪৯। সাইনরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেডের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি ২১১.২৫। এর পরের অবস্থানে কলকাতা নাইট রাইডার্সের সুনিল নারিনের স্ট্রাইক রেট ১৮৪.০২।
সেই তালিকায় কোহলি আছেন অষ্টম স্থানে। 

 

গতকাল গুজরাট টাইটান্সের ২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোহলি ৪৪ বলে অপরাজিত ছিলেন ৭৭ রানে। এর পরেই সমালোচকদের নিয়ে তিনি বলেছেন, ‘যারা আমার স্ট্রাইক রেট এবং আমি স্পিন ভালো খেলতে পারি না এ কথা বলে, তারা এসব বলতেই ভালোবাসে। কিন্তু আমার কাছে দলের জয় আসল। এবং এ কারণে আপনি এটা ১৫ বছর ধরে করে যাবেন।

কারণ দিনের পর দিন আপনি করে যাবেন এবং দলকে জয় এনে দেবেন। আমি জানি না, এমন পরিস্থিতিতে আপনারা কখনো পড়েছেন কি না? কিন্তু বক্সে বসে ম্যাচ নিয়ে কথা বলছেন।’