NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

সালাউদ্দিনের ক্ষোভে নেতিবাচক কিছু দেখছেন না কাবরেরা


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৪, ০৮:৩৭ পিএম

সালাউদ্দিনের ক্ষোভে নেতিবাচক কিছু দেখছেন না কাবরেরা

ফিলিস্তিনের বিপক্ষে দুই লেগেই হেরেছে বাংলাদেশ। এই হারের পর কাবরেরার কৌশলকে কাঠগড়ায় তুলেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এমনকি এই স্প্যানিয়ার্ডকে চাকরিচ্যুতের হুমকিও দিয়েছিলেন বাফুফে বস। কাবরেরা অবশ্য এটাকে নেতিবাচক হিসেবে নিচ্ছেন না।

সভাপতি দলের খোঁজ খবর নিবেন এটাই স্বাভাবিক বলছেন তিনি।

 

বিশ্বকাপ বাছাইয়ে কুয়েতে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হেরে আসার পর কিংস অ্যারেনায় একই দলের কাছে বাংলাদেশ হেরে যায় ১-০ ব্যবধানে। এরপর সংবাদ মাধ্যমে কোচের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন সালাউদ্দিন। ঢালাও ভাবে সমালোচনাও করেছিলেন।

নিজেদের মাঠের হারের পর ‘ম্যানেজমেন্টের টেকনিক্যাল ভুলের কারণে গত ম্যাচের পর এই ম্যাচটাও হারতেহলো’, বলে মন্তব্যও করেছিলেন।

 

সালাউদ্দিনের এমন সমালোচনার পর কাবরেরা অবশ্য চুপচাপই ছিলেন। সোমবার দুপুরে বাফুফে ভবনে এই স্প্যানিয়ার্ডকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন,'এটা স্বাভাবিক, তিনি সভাপতি। তিনি দল সম্পর্কে জানতে চাইবেন এটাই স্বাভাবিক।

আমি নেতিবাচক কিছু দেখছি না। আমি তার কথা শুনি, তিনি আমার কথা শুনেন। এটাই ব্যাপার। আমাদের ভুল থেকে শিখতে হবে। ভুল থেকে শিখে পরের ম্যাচে তা শুধরে নিতে চাই।
'

 

আগামী জুনে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৬ জুন কিংস অ্যারেনায় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আর ১১ জুন কাতারের দোহায় খেলবে লেবাননের বিপক্ষে ফিরতি লেগ। চলমান প্রিমিয়ার লিগ শেষ হবে ২৯ মে। এরপর ঢাকায় কয়েকদিনের অনুশীলন ক্যাম্প করে সকারুদের বিপক্ষে ম্যাচ খেলবে কাবরেরার দল। এরপরদিন কাতার যাবে বাংলাদেশ দল। বাছাইয়ে চার ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশ, ড্র করেছে একটিতে।