NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ইরাকে টিকটক তারকাকে গুলি করে হত্যা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৫০ এএম

ইরাকে টিকটক তারকাকে গুলি করে হত্যা

দুর্বৃত্তদের গুলিতে মারা গেছেন ইরাকের সোশ্যাল মিডিয়া ও টিকটক তারকা গুফরান সাওয়াদি ওরফে ওম ফাহাদ। গত শুক্রবার রাতে ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলীয় জায়ুনা এলাকায় নিজের বাড়ির বাইরে গুলি করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় আরো একজন নারী আহত হয়েছেন বলে জানা গেছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত এক নারী অজ্ঞাত হামলাকারীদের হাতে মারা গেছেন।

তার মৃত্যুর ঘটনা তদন্ত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক বন্দুকধারী মোটরসাইকেলে এসে গাড়িতে থাকা সাওয়াদিকে গুলি করে হত্যা করে। বাগদাদ পুলিশের একটি সূত্র সিএনএনকে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।

সাওয়াদি টিকটকে জনপ্রিয় ছিলেন।

তিনি কিছুটা আঁটসাঁট পোশাকে বিভিন্ন পপসংগীতে নিজের নাচের ভিডিও শেয়ার করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ ফলোয়ার ছিল। গত বছর তার শেয়ার করা একটি ভিডিওতে ‘জনসাধারণের শালীনতা ও নৈতিকতা’ লঙ্ঘন হয়েছে- এমন অভিযোগ তুলে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল ইরাকের বিচার বিভাগ।