NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

সেনাবাহিনীর জয়ে শুরু মেয়েদের লিগ


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৪, ১১:২৩ পিএম

সেনাবাহিনীর জয়ে শুরু মেয়েদের লিগ

নারী ফুটবল লিগে অভিষেকেই জয় পেয়েছে সেনাবাহিনী। গত দুই আসরের রানার্স আপ দল আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে তারা।

সেনাবাহিনী নতুন দল হলেও তাদের দায়িত্বে আছেন অভিজ্ঞ গোলাম রব্বানী। তিনিই বাজিমাৎ করেছেন বলা যায়।

ম্যাচের ৩৭ মিনিটে মোসাম্মৎ সুলতানার করা একমাত্র গোলটি ধরে রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছে তাঁর দল। আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাব নিগে খাতা-কলমে দ্বিতীয় সেরা দল গড়েছে বলা যায়। সিনিয়র ও বয়সভিত্তিক জাতীয় দলের সাত খেলোয়াড়কে নিয়েছে তারা। ফরোয়ার্ড লাইনে তহুরা খাতুনের সঙ্গে উদিয়মান মোসাম্মৎ সাগরিকা, সুরভী আকন্দরা।
কিন্তু তাদের ম্লান করে ম্যাচ বের করে নিয়েছেন সুলতানা।

 

মাঝমাঠ থেকে লম্বা করে বাড়ানো বল ধরে গোলরক্ষককে ওয়ান অন ওয়ানে হারিয়ে বল জালে ঠেলেছেন সেনা দলের এই স্ট্রাইকার। তুলনায় আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড লাইন ছিল তুলনামূলক নিষ্প্রভ। অভিষেকেই গুরুত্বপূর্ণ জয় পাওয়ায়ি লিগে সেনাবাহিনীর সম্ভাবনাও বেড়ে গেল।

জয়ের নায়ক সুলতানাও বলেছেন, ‘আমাদের লক্ষ্য শিরোপা জেতা।’